সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুধু মুখস্থ বিদ্যা কখনো নিখুঁত শিক্ষা নয় বরং গুণগত মানের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার পূর্ণ বিকাশ ঘটিয়ে তাদেরকে রূপান্তরিত ও জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য। আমাদের দেশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে এমন একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি যা শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান-দক্ষতায় পারদর্শী করে তুলবে।
উপর্যুক্ত বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় “আল-আকসা ক্যাডেট মাদরাসা” নামে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।
আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।